প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় বিদেশযাত্রার ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে, বিশেষ কমিটি গঠন : শিক্ষামন্ত্রী
সংবাদ দিগন্ত ||
বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে চীনের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।বিদেশে উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে সরকারের নতুন উদ্যোগ।উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।রোববার পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে। তবে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশেষ করে চীন থেকে দক্ষ শিক্ষক আনা এবং বাংলাদেশের শিক্ষার্থীদের ।আরও পড়ুন, লোডশেডিংয়ে শীর্ষে ঢাকা, সন্ধ্যায় ৫৬৯ মেগাওয়াট ঘাটতির আশঙ্কা কারিগরি দক্ষতা বাড়ানোর বিষয়েও কাজ করছে সরকার।সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে দেশটির সঙ্গে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করা হয়েছে।এর অংশ হিসেবে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষক বিনিময় কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষা খাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হতে পারে।এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছে সরকার।বিদেশে উচ্চশিক্ষার ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা বাড়াতে সরকারের এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত