প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
নতুন সিনেমায় শিরিন শিলা
সংবাদ দিগন্ত ||
কানাডায় নির্মিত নতুন বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’-এ জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও অধরা খান। এবার এই সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা।বৃহস্পতিবার কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির শুভ মহরত। সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা কামাল হোসেন বাবর। আর পুরো সিনেমার শুটিং হবে কানাডায়।নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিরিন শিলা। তিনি জানান, ‘ভায়োলেন্স’ সিনেমার শুভ মহরত হয়েছে এবং পুরো চলচ্চিত্রটির শুটিং কানাডাতেই হবে। নতুন এই কাজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা।আরও পড়ুন, https://dailysdigantabd.com/post/29289/ প্রায় এক যুগ আগে বড় পর্দায় অভিষেক হয় তার। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস ও জয় চৌধুরী।একই বছর মুক্তি পায় শিরিন শিলার ‘ক্ষণিকের ভালোবাসা’। এরপর ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’, ‘বেগম জান’, ‘এক কোটি টাকা’ ও ‘ঘর ভাঙা সংসার’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।এদিকে শিরিন শিলা অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এ জায়েদ খান ও অধরা খানের সঙ্গে তার অভিনয় দর্শকদের জন্য নতুন কী চমক নিয়ে আসে, এখন সেটিই দেখার অপেক্ষা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত