প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ'র ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ
অজয় সেন ||
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ'র ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।আরও পড়ুন, এবার স্কুলটি রক্ষা করুন’, তিস্তার পাড়ে এলাকাবাসীর মানববন্ধনএ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএন আবছার, রুমেল মারমা, ক্ষেত্রমোহন রোয়াজা, রিপল চাকমা ও তাসলিমা বিথি বক্তব্য দেন।দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, বর্তমান সরকারের স্বপ্ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, খাগড়াছড়ির মানুষের প্রত্যাশা পূরণ, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং জেলার উন্নয়নে পরিষদ সম্মিলিতভাবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত