প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
মিরাজসহ সব গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করার দাবি নাহিদ ইসলামের
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় গুমের শিকার মিরাজ শেখসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে হবে এবং প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী দল ও ভিন্নমতের অসংখ্য মানুষ এর শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।‘আয়নাঘর’ নামের কথিত বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, আরও পড়ুন, মুনাফার আশায় সঞ্চয়পত্র কিনছেন? যে ভুলে কমে যেতে পারে লাভগুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার আকুতি এবং পরিবারের দীর্ঘ অপেক্ষার বেদনার ওপর দাঁড়িয়েই ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এসেছে।তবে বিপ্লব-পরবর্তী সময়েও অনেক পরিবার প্রিয়জনের সন্ধানে অপেক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে মোংলার কারাগারে মিরাজ শেখের গুমের অভিযোগ গভীর উদ্বেগের বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, গুমের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখতে হবে। একই সঙ্গে কোনো ধরনের দায়মুক্তির সুযোগ না রেখে জবাবদিহি নিশ্চিত করতে হবে।দেশে যেন আর কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি ফিরে না আসে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত