প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
৩৯ বছরেও থামেনি মেসির জাদু, ৪ গোল ও ১ অ্যাসিস্টে মন্ট্রিলকে উড়িয়ে দিলেন
সংবাদ দিগন্ত ||
বয়স ৩৯ ছুঁয়েছে। ক্যারিয়ারের প্রায় সব বড় অর্জনই এখন তার ঝুলিতে। বিশ্বকাপ থেকে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব, ব্যক্তিগত অসংখ্য পুরস্কার—কিছুই আর বাকি নেই। তবুও মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ডের পেছনে ছুটছেন লিওনেল মেসি।বাংলাদেশ সময় আজ ভোরে তার দুর্দান্ত চার গোল ও এক অ্যাসিস্টে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।ম্যাচের শুরুতেই গোল উৎসবের সূচনা করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে মায়ামির হয়ে নিজের প্রথম গোল করেন তিনি।৩৭ মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে মন্ট্রিল। তবে বিরতির ঠিক আগে মেসির ফ্রি-কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।আরও পড়ুন, পেসারদের আত্মবিশ্বাসে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশদ্বিতীয়ার্ধে পুরোপুরি নিজের করে নেন মেসি। ৫২ মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে করেন নিজের প্রথম গোল।৮০ মিনিটে নিজে গোল করার সুযোগ পেয়েও বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে গোল করান আর্জেন্টাইন মহাতারকা। মাত্র তিন মিনিট পর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।এরপর ১৮ বছর বয়সী আলেকজান্ডার শো দূরপাল্লার দুর্দান্ত শটে মায়ামির পঞ্চম গোল করেন।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও ফ্রি-কিক থেকে গোল করে নিজের চতুর্থ গোল পূর্ণ করেন মেসি। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স যেন বলে দিচ্ছে—বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। গোল, অ্যাসিস্ট আর জাদুকরী ফুটবল দিয়ে এখনো তিনি ছুটে চলেছেন নিজের সেরাটাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত