প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু
হেমায়েত হোসেন হিমু ||
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তিন হাজার গাছ রোপণেরকার্যক্রম শুরু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একার্যক্রম শুরু করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএমশহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেনইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফাকামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবুজাফর শিবলী।আরও পড়ুন, মেলা আয়োজন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, গঙ্গাচড়ায় কৃষক দল নেতার সংবাদ সম্মেলন এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ওকর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ুজলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকেপৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্নদেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা।তিনি বলেন, ুএই বাস্তবতায় মাভাবিপ্রবিতে তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছলাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায়সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত