প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম
মেহেদী হাসান শুভ্র ||
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৮ আগষ্ট) সকালে মুকুন্দগাঁতী বাসট্যান্ড এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।অনুষ্ঠানে চেয়ারম্যান ডাঃ শরীফ আহামেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক হেলাল উদ্দিন প্রমানিক, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, হাসপাতালের চিকিৎসক, আরও পড়ুন, রায়পুরে ফেইক আইডি ব্যবহারকারী ও তার সহযোগী সজীবের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানীর মামলাকর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।পরিচালক ডাঃ শরীফ আহামেদ জানান, আধুনিক সরঞ্জামাদি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতাল। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি নতুন আঙ্গিকে শুরু করা হয়েছে। মা ও শিশুদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বক্তব্যে বলেন, ডাঃ শরীফ আহামেদের এ উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি হয় তো অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতো। কিন্তু আমাদের এলাকায় অত্যাধুনিক হাসপাতালের খুবই প্রয়োজন ছিলো। এই হাসপাতালের কারনে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত