প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
রায়পুরে ফেইক আইডি ব্যবহারকারী ও তার সহযোগী সজীবের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানীর মামলা
মোঃ মুরাদ হোসেন ||
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে ফেইক আইডি ব্যবহারকারী ও তার সহযোগী সজীবের বিরুদ্ধে থানায় জিডি ও জেলা জর্জ কোর্ট আদালতে ১ কোটি টাকার মানহানীর মামলা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রায়পুর থানায় করা জিডিতে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘Adv MA Mofizur Rahman’ নামের একটি ফেসবুক ভুয়া আইডি থেকে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। যার ফলে থানায় জিডি করেন ভুক্তভোগী। যাহার জিডি নম্বর ১২৪৩। এবং পরোপ্রেক্ষিতে ২৭ ই আগস্ট লক্ষ্মীপুর জেলা জর্জ কোর্ট আদালতে গিয়ে তিনি ফেইক ফেসবুক আইডি ব্যবহারকারী ও তার সহযোগী সজীব মিঝির বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানীর মামলা করেন। আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, আদালতে প্রেরণসজীব মিঝি ৪নং সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাল গাজী মিঝি বাড়ির আবদুল হাইর মেজো ছেলে। তিনি পেশাগতভাবে রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কেএফসি শিশু কানন (প্রাইমারি কিন্ডারগার্টেনের শিক্ষক)। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের লিংক জিডি ও মামলাতে সংযুক্ত করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে ওই ব্যক্তি বা সংশ্লিষ্টদের মাধ্যমে আরও হয়রানি কিংবা অপপ্রচারের আশঙ্কা করছেন বলেও উল্লেখ করেন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে আপত্তিকর ও মানহানীকর শব্দ ব্যবহার করা পোস্টটির সত্যতা ও এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলে জিডিটি গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত