প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
অসুস্থ প্রীতি জিনতা
সংবাদ দিগন্ত ||
প্যারিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। জ্বরে আক্রান্ত হয়ে যখন অনেকটাই দুর্বল, ঠিক তখনই এক প্রতিবেশীর ভালোবাসায় মন ভালো হয়ে যায় অভিনেত্রীর।বন্ধুর কাছ থেকে প্রীতির অসুস্থতার খবর জানতে পেরে প্যারিসের এক প্রতিবেশী পরিবার তার জন্য পাঠিয়ে দেয় প্রিয় খাবার ‘কড়ি-চাওয়াল’।সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন প্রীতি জিনতা। ভিডিওতে দেখা যায়, খাবারের বাক্স খুলে প্রিয় খাবার দেখে বেশ আনন্দিত অভিনেত্রী। একই সঙ্গে ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।ভিডিওর ক্যাপশনে প্রীতি লিখেছেন, প্যারিসে বসবাসকারী ওই ‘মিষ্টি ও দয়ালু’ পরিবারের ছোট্ট এই উদ্যোগ তার মন ভালো করে দিয়েছে। তাদের এই উষ্ণতা তিনি চিরকাল মনে রাখবেন বলেও জানান অভিনেত্রী।প্রীতির ভাষায়, ঘটনাটি যেন পাঞ্জাবি আতিথেয়তারই এক সুন্দর উদাহরণ। পাশাপাশি যে দোকান থেকে খাবারটি পাঠানো হয়েছে, প্যারিসে গেলে সেখানকার খাবার চেখে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।আরও পড়ুন, কঠিন চ্যালেঞ্জ নোরাএদিকে দীর্ঘ বিরতির পর আবার বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। সম্প্রতি সানি দেওলের বিপরীতে ‘বটওয়ারা ১৯৪৭’ সিনেমায় দেখা গেছে তাকে। গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।প্রায় আট বছর পর বড়পর্দায় ফেরার কারণে শুরুতে বেশ উদ্বিগ্ন ছিলেন অভিনেত্রী। এমনকি পরিচালক রাজকুমার সন্তোষী প্রথম দিনেই তাকে সিনেমার কঠিন একটি দৃশ্য করতে দেন। তখন সহ-অভিনেতা সানি দেওল তাকে সাহস জুগিয়েছিলেন।প্রীতি জানান, সানি অত্যন্ত উদার ও ভালো মনের মানুষ। বারবার দৃশ্যের পুনরাবৃত্তি করতেও তিনি স্বচ্ছন্দ ছিলেন এবং তাকে বলেছিলেন—‘চিন্তা করো না।’বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে অনেকটাই দূরে সরে যান প্রীতি। ২০১৮ সালের ‘ভইয়াজি সুপারহিট’-এর পর দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। তবে নতুন সিনেমার মাধ্যমে ফেরার পাশাপাশি এবার প্যারিসে এক প্রতিবেশীর আন্তরিকতায়ও নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত