প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
তাহেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
পীর মোহাম্মদ ||
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসায় মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মাদ্রাসা মিলনায়তনে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. সিরাজুল হক সরকার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুম রানা ও মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন।আরও পড়ুন, চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুসে লাখো আশেকে রাসূলের ঢলআলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়-নীতি ও ইসলামী মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আলী হোসাইন। এতে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত