প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে নতুন করে চার হাজার নিরস্ত্র উপপরিদর্শক বা এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।এসব পদ সৃজিত হলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রংপুরেও পুলিশের জনবল বাড়বে বলে জানান তিনি।আরও পড়ুন, নেপাল দুর্যোগে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ চলছে: পররাষ্ট্রমন্ত্রীপুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাহিনীর যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, পুলিশের ডেভেলপড অ্যান্ড অর্গানোগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় পর্যায়ক্রমে পূরণ করা হবে।সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জনবল বাড়বে, অন্যদিকে যানবাহন ও জলযান সংকটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত