প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক মামলাসহ ১১ আসামি আটক
পির মোহাম্মদ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোনারগাঁ থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক মামলায় ১ জন, মাদক সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের আওতায় ৭ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।আরও পড়ুন, গংগাচড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত