প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
কঠিন চ্যালেঞ্জ নোরা
সংবাদ দিগন্ত ||
দক্ষিণ ভারতের জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’র নতুন কিস্তি আসছে ‘কাঞ্চনা ৪’ নামে। ছবিটিতে প্রধান নায়িকার ভূমিকায় থাকছেন পূজা হেগড়ে। আর সহনায়িকা হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে। বরাবরের মতো এবারও ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্রে থাকছেন রাঘব লরেন্স।ছবিতে অভিনয় করতে গিয়ে ভাষাগত চ্যালেঞ্জের মুখে পড়েছেন নোরা। বিশেষ করে তামিল ভাষায় সংলাপ ও উচ্চারণ আয়ত্ত করতে বাড়তি সময় দিতে হচ্ছে তাকে।নোরা জানিয়েছেন, ভাষা সব সময়ই তার জন্য একটি চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জ নিতে তিনি ভালোবাসেন। হিন্দি, তেলুগু ও মালায়ালম ভাষায় নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা থাকলেও তামিলকে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন মনে হচ্ছে তার।আরও পড়ুন, পোশাক নিয়ে তুমুল বিতর্কতাই ছবিটির জন্য অতিরিক্ত সময় ব্যয় করে সংলাপ ও উচ্চারণের ওপর কাজ করছেন অভিনেত্রী।‘কাঞ্চনা ৪’ মূলত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা হিসেবে আসছে। এর আগে মুক্তি পেয়েছে ‘মুনি’ ২০০৭ সালে, ‘কাঞ্চনা’ ২০১১, ‘কাঞ্চনা ২’ ২০১৫ এবং ‘কাঞ্চনা ৩’ ২০১৯ সালে।শুটিং শুরুর সময় চলতি বছরই ছবিটি মুক্তির কথা বলা হলেও এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ডিসেম্বর নাগাদ প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি।‘কাঞ্চনা ৪’ ছাড়াও চলতি বছর নোরা ফাতেহিকে দেখা গেছে কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এ। ছবিতে তার অভিনীত সেনোরিটা চরিত্রটি মুক্তির পর বেশ আলোচনায় এসেছে। পাশাপাশি ‘সাইড হিরোস’ নামের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত