প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
‘এনসিপির বেরিয়ে যাওয়ার প্রশ্নই নেই, এটা কারও এজেন্ডা না’: শফিকুর রহমান
সংবাদ দিগন্ত ||
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি বেরিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, এটি এনসিপি কিংবা জামায়াত—কারও এজেন্ডা নয়।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।জামায়াতের আমির বলেন, ১১ দলীয় ঐক্য মূলত কোনো আনুষ্ঠানিক জোট নয়। এটি একটি নির্বাচনি ঐক্য। বর্তমানে জনগণের স্বার্থে তারা একসঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।ঐক্য থেকে কোনো দল বেরিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: ড. মঈন খানগণতন্ত্রে প্রত্যেক দলের নিজস্ব প্ল্যাটফর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। কাউকে জোর করে ঐক্যে রাখা সম্ভব নয়। তবে দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।নিজেদের দীর্ঘ জোট রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে শফিকুর রহমান বলেন, সময়ের সঙ্গে বিভিন্ন জোটে দলের সংখ্যা পরিবর্তন হয়েছে। মতপার্থক্য থাকলেও একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে।এদিকে ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে তিনি জানান, এ নিয়ে হোমওয়ার্ক শুরু হয়েছে। শরিক দলগুলোর সম্ভাবনাময় ব্যক্তিদের পাশাপাশি দেশ-বিদেশে থাকা যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদেরও এতে যুক্ত করা হবে।দেশের স্বার্থে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মেধাবী ও অভিজ্ঞ বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও জানান জামায়াতের আমির।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত