প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
সূচকের ঊর্ধ্বমুখী গতি দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন
সংবাদ দিগন্ত ||
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ—ডিএসইতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। একই সময়ে ঊর্ধ্বমুখী ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—সিএসইর সূচকও।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৭৪ পয়েন্টে অবস্থান করে।এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়ায়।আরও পড়ুন, রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি, তবে অর্থনীতিতে বহুমুখী চাপসকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।অন্যদিকে, সিএসইতেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করে।একই সময়ে সিএসইতে ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০টির দাম বেড়েছে, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারদর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত