প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
হালচাষের পাওনা টাকা নিয়ে সরাইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতেন একই গ্রামের আইয়ুব খান। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।পরে সেই বিরোধ ছড়িয়ে পড়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।আরও পড়ুন, কোনাবাড়ীতে ভয়াবহ আগুন, পুড়ল ১২ ঝুটের গোডাউন তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন।সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, হালচাষের পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সামান্য পাওনা টাকার বিরোধ কীভাবে বড় ধরনের সংঘর্ষে রূপ নিল, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত