প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
এমবাপের ঝলকে রিয়ালের বড় জয়, টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট
সংবাদ দিগন্ত ||
স্প্যানিশ লিগে দারুণ ছন্দে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল।সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ম্যাচটি ৪-১ গোলে জেতে স্বাগতিকরা। রিয়ালের হয়ে বাকি গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সোসিয়েদাদ। তবে মিকেল ওইয়ারসাবালের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক তিবো কোর্তোয়া।এরপর রিয়ালও একাধিক সুযোগ তৈরি করে। ৪০তম মিনিটে ফেদে ভালভের্দের অসাধারণ পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মাত্র চার মিনিট পর রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান সোসিয়েদাদের সুচিচ।আরও পড়ুন, মেসির সামনে ১৩ বছরের পুরোনো দুঃস্বপ্ন, জয়হীনতার রেকর্ড ছোঁয়ার শঙ্কাবিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল। ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে।এরপর ৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিউস জুনিয়র। এ গোলেও বড় অবদান ছিল বেলিংহ্যামের। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে তার বাড়ানো পাস থেকে সহজেই বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।ম্যাচের ৮০তম মিনিটে ভিনিসিউসের দুর্দান্ত থ্রু পাস থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে।শেষদিকে বদলি হিসেবে নেমে ব্রাহিম দিয়াস আরও একটি গোল করলেও ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত