প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
আনসার-ভিডিপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ সব ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে জোহরের নামাজ শেষে সদর দপ্তর মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।আরও পড়ুন, সরকার ভুল করলে আঙুল দিয়ে ধরিয়ে দিন: আইনমন্ত্রীদোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ ও সালাম পেশ করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি কামনা করা হয়। পাশাপাশি বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুস্থতা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।এ সময় মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় কাজ করার আহ্বান জানানো হয়।সদর দপ্তরের পাশাপাশি বাহিনীর অধীন সব ইউনিটেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত