প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
রেলগেটে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে স্বেচ্ছাসেবক দলের অভিযান
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত জয়দেবপুর রেলগেট এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে প্রতিদিনই এ এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পথচারীদের ফুটপাত ব্যবহার করতে না পারায় অনেককে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।গাজীপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রুবেলের উদ্যোগে জয়দেবপুর রেলগেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।অভিযানের সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও দখল সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্ক করা হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জয়দেবপুর রেলগেটের আশপাশের ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে দোকান বসানো হয়েছে।আরও পড়ুন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কের কার্যকর প্রশস্ততা কমে গিয়ে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা গেলে জয়দেবপুর রেলগেট এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসতে পারে।সংশ্লিষ্টদের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও বাসিন্দারা। তাদের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনা নয়, ভবিষ্যতে যাতে পুনরায় ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।অভিযান সংশ্লিষ্টদের আশা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার এই উদ্যোগ অব্যাহত থাকলে জয়দেবপুর রেলগেট এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে এবং কিছুটা হলেও গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত