প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
আলভারেজকে নিয়ে আতলেতিকোয় অস্বস্তি প্রকাশ্যে, সমর্থকদের দুয়োধ্বনি
সংবাদ দিগন্ত ||
হুলিয়ান আলভারেজকে ঘিরে আতলেতিকো মাদ্রিদের অস্বস্তিকর পরিস্থিতি এবার প্রকাশ্য রূপ নিয়েছে। নিজেদের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুয়োধ্বনি শুনতে হয়েছে সমর্থকদের কাছ থেকে।মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আলভারেজের নাম ঘোষণার সময় গ্যালারি থেকে অসন্তোষ প্রকাশ করেন আতলেতিকো সমর্থকেরা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামার পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে না গিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান আলভারেজ। তবে কোচ দিয়েগো সিমিওনে জানিয়েছেন, এটি আলভারেজের নিজের সিদ্ধান্ত ছিল না। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ক্লাব কর্তৃপক্ষই তাকে সমর্থকদের সামনে যেতে নিষেধ করেছিল।সিমিওনের ভাষ্য, আতলেতিকোর হয়ে নিজের সেরাটা দেওয়াই তার কাজ। আর আলভারেজকে গ্যালারি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব।আরও পড়ুন, ভারত সিরিজে আফগানিস্তানের নেতৃত্বে ইব্রাহিম, দলে নবীন-উল-হকবিশ্বকাপ শেষে ক্লাবে ফেরার পর থেকেই আলভারেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছে। তিনি আতলেতিকো ছাড়তে চান এবং বার্সেলোনা কিংবা আর্সেনালে যোগ দিতে আগ্রহী—এমন খবর প্রকাশের পর থেকেই সমর্থকদের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ।এদিকে আলভারেজকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা ও আর্সেনাল। তবে বার্সেলোনার কাছে তাকে বিক্রি করতে অনাগ্রহী আতলেতিকো। এমনকি কাতালান ক্লাবটির প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তারা।অন্যদিকে আর্সেনালের সঙ্গে আলোচনায় তুলনামূলকভাবে বেশি আগ্রহী আতলেতিকো। তবে আলভারেজের পছন্দ বার্সেলোনা। যদিও বার্সায় যাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে পড়ায় আর্সেনালের প্রস্তাব নিয়ে নতুন করে ভাবছেন এই আর্জেন্টাইন তারকা।দলবদলের সময়সীমা যত ঘনিয়ে আসছে, আলভারেজকে ঘিরে আতলেতিকোর পরিস্থিতিও তত জটিল হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত