প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ভারত সিরিজে আফগানিস্তানের নেতৃত্বে ইব্রাহিম, দলে নবীন-উল-হক
সংবাদ দিগন্ত ||
ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান।দলে সবচেয়ে বড় খবর ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচার কাটিয়ে ফাস্ট বোলার নবীন-উল-হকের প্রত্যাবর্তন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি।নবীন ফিরেছেন ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে পেস আক্রমণে। পাশাপাশি অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবও দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সও বেশ কার্যকর।আরও পড়ুন, ৮ মিনিটে দুই গোল! বোর্নমাউথকে হারিয়ে নাটকীয় জয় দিয়ে সিটির মৌসুম শুরুঘরোয়া ক্রিকেট ও শপাগিজা ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন নতুন উইকেটরক্ষক-ব্যাটার নূর রহমান। তার সঙ্গে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ।স্পিন আক্রমণে আফগানিস্তানের বড় শক্তি রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান ও নাঙ্গিয়াল খারোটি। অভিজ্ঞ মোহাম্মদ নবীও আছেন দলের ভারসাম্য বাড়াতে।তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১৩ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ১৫ সেপ্টেম্বর এবং শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।ইব্রাহিম জাদরানের নেতৃত্বে নতুন অধ্যায় এবং নবীন-উল-হকের প্রত্যাবর্তনে ভারতের বিপক্ষে আফগানিস্তান কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত