প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরের নেছারাবাদগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।আরও পড়ুন, জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্তদের শ্রদ্ধাএতে অ্যাম্বুলেন্সের চালক মোবারক হোসেনসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।গুরুতর আহত চালক মোবারক হোসেনকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজন হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিহাব হোসেন ও রওশনারা বেগম।দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত