প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
ঢাকার আকাশে মেঘ বৃষ্টির আভাস ভ্যাপসা গরমের পূর্বাভাস
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আকাশ। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘলা আকাশের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, সকালেই ঢাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল অনেক বেশি।আরও পড়ুন.বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চাইল সরকারসোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নগরবাসীকে বজ্রবৃষ্টির সময় খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত