প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
সাভারের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে নিরাপদ বসবাসের উপযোগী করতে চাই
আকতার হোসেন ||
আসন্ন সাভার পৌরসভার নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। পৌরসভা জুড়ে এখন নতুন নেতৃত্বের হাওয়া, সাধারণ মানুষের মুখে মুখে পরিবর্তনের গুঞ্জন । এই নির্বাচনী লড়াইয়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ প্রজন্মের আইডল, মা- বোনদের আস্থার প্রতীক ও রাজপথের পরীক্ষিত সৈনিক এডভোকেট তানজিলা আফরিন ।পেশাগত জীবনে একজন সফল আইনজীবী হলেও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবং নিঃস্বার্থ সমাজসেবার ব্রত নিয়ে তিনি আগামী সাভার পৌরসভা নির্বাচনে সাত,আট ও নয় নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।শুধু রাজনীতিই নয়, ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়া, নানামুখী সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্কুল জীবনে দলনেতা হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ।বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার উপর নেমে এসেছে অসংখ্য মামলা, হামলা ও চরম জুলুম-নির্যাতন। দলের আদর্শ এবং জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হতে গিয়ে একাধিক মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামি হতে হয়েছে । তবে কোনো ভয়ভীতি, অত্যাচার বা প্রলোভনই তাকে জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে এক চুলও বিচ্যুত করতে পারেনি।এলাকার যে কোন সমস্যায় মানুষের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সব সময় ।সাভার পৌরসভার সাত,আট ও নয় নং ওয়ার্ডের সকল শ্রেণী এবং পেশার মানুষের প্রতি আকুল আবেদন জানিয়ে এডভোকেট তানজিলা আফরিন বলেন -আরও পড়ুন, জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার হলেন অতিরিক্ত আইজিপি"সাভার পৌরসভার এই সাত, আট ও নয় নং ওয়ার্ডের মাটি আমার পরিচয়, এই মানুষই আমার সাহস ও শক্তির প্রধান উৎস । আমার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, ধৈর্য ও ন্যায়ভিত্তিক আচরণ দিয়ে যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে যাবো। আপনাদের দুঃখ-কষ্ট নিজের কাঁধে তুলে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাত, আট ও নয় নং ওয়ার্ডকে সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই, যা সারা দেশের মধ্যে উদাহরণ হয়ে থাকবে ।সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করার শতভাগ চেষ্টা থাকবে আমার । পাশাপাশি মাদকাসক্ত যুবকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত মোটিভেশনাল সেমিনার, কাউন্সেলিং ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে। বর্তমান সমাজে একটি বড় সমস্যা কিশোর গ্যাং । এই কিশোর গ্যাং নির্মূল করার জন্য যা যা করা দরকার তার সব কিছু করার চেষ্টা করবো । এই সকল ধরনের সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের মা - বোন হিসেবে আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা সবাই আমাকে একটা সুযোগ তৈরি করে দিবেন এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে । চলাচলের অনুপযোগী রাস্তাঘাটের দ্রুত টেকসই উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে । সাভার পৌরসভার সাত, আট ও নয় নং ওয়ার্ডকে সকল শ্রেণী পেশার মানুষের নিরাপদে বসবাসের উপযোগী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই । যেখানে থাকবে না কোন বৈষম্য এবং কোন ভেদাভেদ " । আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে সাত,আট ও নয় নং ওয়ার্ডের সকল জনগণ একজন পরীক্ষিত, সৎ এবং যোগ্য মানুষ হিসেবে এডভোকেট তানজিলা আফরিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত