প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
দূতাবাসে ই-মেইল হুমকি, ঢাকার কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
সংবাদ দিগন্ত ||
ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানোর ঘটনায় রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। কূটনৈতিক রীতি অনুযায়ী, দূতাবাসগুলো প্রথমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। পরে মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসিকে অবহিত করা হয়।এরপরই কূটনৈতিক পাড়ায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়। আরও পড়ুন, ইয়াসমিন হত্যার ৩১ বছর পরও থামেনি ধর্ষণের পর হত্যা, ৭ মাসেই ৫৮ জন নির্যাতনগুরুত্বপূর্ণ স্থাপনা ও দূতাবাসগুলোর নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।তবে হুমকির উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, এটি ভুয়া ই-মেইল কিংবা কোনো ধরনের স্ক্যামও হতে পারে।ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি।এদিকে সিটিটিসির কর্মকর্তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। হুমকির উৎস, ই-মেইল প্রেরকের পরিচয় এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।গত সপ্তাহে চীন, রাশিয়াসহ ঢাকার একাধিক দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই আজ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত