প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ‘উপযুক্ত জবাব’: ১১ দলের লংমার্চ ৫ সেপ্টেম্বর
সংবাদ দিগন্ত ||
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জোটটি।রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।নেতারা অভিযোগ করেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।আরও পড়ুন, রংপুরে একই পরিবারের ৪ জন হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামতকে উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সার সংকট, জ্বালানি সংকট, শিল্পকারখানা বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করেন ১১ দলের নেতারা।৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সূচনা পর্বে রাজধানীতে জনসমাবেশ হবে। পথে বিভিন্ন পয়েন্টে পথসভা করার কথা জানিয়েছে জোটটি। পরে ধারাবাহিকভাবে সারাদেশেও লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।নেতারা আরও বলেন, এটি একটি গণতান্ত্রিক আন্দোলন। কর্মসূচিতে রাজনৈতিক কিংবা প্রশাসনিক বাধা দেওয়া হলে তা প্রতিহত করে সামনে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত