প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
ডি মারিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে ফেরার গুঞ্জন
সংবাদ দিগন্ত ||
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে কি আবারও লিওনেল মেসির সতীর্থ হতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া? কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।৩৮ বছর বয়সি ডি মারিয়া ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি এখনও ফুটবল চালিয়ে যেতে চান। তবে ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য কী হবে, তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।আর এতেই আলোচনায় এসেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির নাম। গুঞ্জন রয়েছে, অবসর না নিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিতে পারেন ডি মারিয়া। সেক্ষেত্রে আবারও একই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে মেসি ও ডি মারিয়াকে।আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও একাধিকবার ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ইন্টার মায়ামি।আরও পড়ুন, অস্ট্রেলিয়ার কাছে হার, তবু টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের ইতিহাস তবে সেই আলোচনা চূড়ান্ত রূপ পায়নি। ২০২৭ সালকে সামনে রেখে এবার সেই সম্ভাবনাই নতুন করে আলোচনায় এসেছে।মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব শুধু মাঠের বাইরেই নয়, আর্জেন্টিনার সাফল্যের ইতিহাসেও গভীরভাবে জড়িয়ে আছে।২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মধ্য দিয়ে শুরু। এরপর ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার গোল এনে দেয় আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা। ২০২২ ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপেও ছিল এই জুটির গুরুত্বপূর্ণ অবদান।সবশেষে ২০২৪ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার সোনালি অধ্যায় আরও সমৃদ্ধ হয়।এখন অপেক্ষা শুধু ডি মারিয়ার সিদ্ধান্তের। অবসর, নাকি মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে নতুন অধ্যায়—উত্তরটা সময়ই দেবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত