প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের আমির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।অভিনন্দন বার্তায় শেখ তামিম বিন হামাদ আল থানি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে।আরও পড়ুন, বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি, মিলবে টানা ৪ দিনের অবকাশদুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কাতারের আমির।উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত