প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
গংগাচড়ায় আদর্শ দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আবদুস সালাম ||
রংপুরের গংগাচড়া উপজেলার আদর্শ দাখিল মাদ্রাসায় চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী রোববার (২৩ আগস্ট ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোকাররম হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, পাটের দামে স্বস্তি, লাভের মুখ দেখছেন পাঁচবিবির কৃষকজানা গেছে, নতুন একাডেমিক ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), রংপুর। চারতলা ভবন নির্মাণের উপযোগী ভিত্তির ওপর প্রাথমিকভাবে একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে গতি আসবে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত