প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
বৃষ্টি থাকবে, কমবে গরম ,২৪ ঘণ্টার পূর্বাভাসে স্বস্তির বার্তা
সংবাদ দিগন্ত ||
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারি বর্ষণ অব্যাহত থাকলেও কমছে না ভ্যাপসা গরমের দাপট। বৃষ্টির পরও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তবে এবার স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে গরমের অনুভূতিও কিছুটা কমে আসতে পারে।শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।আরও পড়ুন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীএর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তবে বৃষ্টির পাশাপাশি গরমের অনুভূতি পুরোপুরি কবে কমবে, সেটিই এখন স্বস্তির অপেক্ষায় থাকা মানুষের প্রশ্ন।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ায়।আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য কমলে বৃষ্টির সঙ্গে মিলতে পারে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত