প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯
সংবাদ দিগন্ত ||
সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৯ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।শুক্রবার সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢাল এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় প্রায় ২০ থেকে ৩০ জন তরুণ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।হঠাৎ মিছিল দেখে স্থানীয়রা তাদের ধাওয়া করলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এ সময় স্থানীয়দের হাতে ৯ জন আটক হন।আরও পড়ুন,ছবি ফাঁসের ভয় দেখিয়ে টাকা-স্বর্ণালংকার আদায়ের অভিযোগ পরে খবর পেয়ে সাভার মডেল থানার এসআই ইসমাইল ও এসআই ফরহাদ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।আটকরা হলেন—আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ী এলাকার নাজমুল ব্যাপারী, শুটিংবাড়ী এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াছিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের কয়েকজন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকজনের বয়স কম হওয়ায় তাদের জন্মনিবন্ধন যাচাই এবং অভিভাবকদের থানায় ডাকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত