প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার পর ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে বড় সুযোগ
সংবাদ দিগন্ত ||
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগামী অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।অক্টোবরের শেষ দিকে শুরু হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে সিরিজটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ১৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পাওয়ার পর ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে টাইগাররা। এই সাফল্যের ধারাবাহিকতা ঘরের মাঠের সিরিজেও ধরে রাখতে চাইবে বাংলাদেশ।আরও পড়ুন, ম্যাকাইয়ে চার পেসার নাকি তিন একাদশ নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশেরওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি বাংলাদেশের জন্য পয়েন্ট টেবিলে অবস্থান আরও শক্ত করার বড় সুযোগ। ঘরের মাঠের পরিচিত কন্ডিশনে ক্যারিবীয়দের হারাতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও পয়েন্ট সংগ্রহ করে টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে। ফলে দুই দলের জন্যই সিরিজটি হবে গুরুত্বপূর্ণ এক লড়াই।বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানে অবশ্য এখানেই শেষ নয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নভেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।অর্থাৎ, আগামী কয়েক মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে রয়েছে টানা গুরুত্বপূর্ণ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের পর এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আধিপত্য দেখিয়ে পয়েন্ট টেবিলে আরও ওপরে ওঠাই হবে শান্ত-হাসানদের বড় লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত