প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ
সংবাদ দিগন্ত ||
বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। পরে টিএসসি, ভিসি চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে আয়োজিত মিছিলে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকার চার মহানগর, থানা ও কলেজ পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।আরও পড়ুন, তারেক রহমান ও রিজভীর জন্য ছাত্রদলের দোয়া মাহফিলসমাবেশে সালেহ মো. আদনান বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের উদ্যোগ সাধারণ মানুষের জন্য উপকারী হয়েছে বলে দাবি করেন তিনি।শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগ নেওয়ায় ছাত্রসমাজও সরকারের প্রতি সন্তুষ্ট বলে মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মানবিক ও জনবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলেও দাবি করেন তিনি।মিছিল থেকে সরকারের বিভিন্ন উদ্যোগ ও নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল—‘তারেক রহমানের সরকার, শুভ হোক পথচলার’, ‘১৮০ দিনের যাত্রা, সামনে এগোনোর প্রত্যাশা’, ‘ফখরুল ইসলামকে অভিনন্দন, শুভ হোক নতুন দায়িত্ব গ্রহণ’ এবং ‘তারেক রহমানের আয়োজন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন’।এ ছাড়া বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন কর্মসূচির পক্ষে স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত