প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
দুই দিনে রিজার্ভ বাড়ল ১০৩ মিলিয়ন ডলার, ছাড়াল ৩৭ বিলিয়ন
সংবাদ দিগন্ত ||
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। মাত্র দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এতে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।আরও পড়ুন, বাজারে স্বস্তি নেই, মাস শেষের হিসাব মেলাতে হিমশিমমাত্র দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। এ ক্ষেত্রে বিপিএম-৬ পদ্ধতিই অনুসরণ করা হয়।বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফেরায় বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।ফলে সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে।রিজার্ভের এই বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের সক্ষমতা এবং আমদানি ব্যয় মেটানোর ক্ষেত্রে কিছুটা স্বস্তি তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত