প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
সংবাদ দিগন্ত ||
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অতিথিদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আসন গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দরবার হলে প্রবেশ করবেন। এর পাঁচ মিনিট পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন।মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও পড়ুন, সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, ফল ঘোষণা করবেন সিইসিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবনও প্রস্তুত করা হয়েছে। ঐতিহাসিক দরবার হলটি সাজানো হয়েছে নতুন সাজে।শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত