প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
তিন জেলার ডিসিকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত
সংবাদ দিগন্ত ||
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।আদেশে বলা হয়েছে, প্রত্যাহারের পর তিন ডিসিকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।আরও পড়ুন, ১০ রুটে নারীদের ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত