প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
গাড়ির ব্যবসায় সামিরা খান
সংবাদ দিগন্ত ||
অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায় নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ‘স্পিডটাচ অটোস’ নামের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নতুন উদ্যোগের কথা জানিয়ে মাহি বলেন, নিজের ভিশন, এনার্জি ও আইডিয়া দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রায় অবদান রাখতে চান তিনি। ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ দেওয়াই তাদের লক্ষ্য বলে জানান এই অভিনেত্রী।আরও পড়ুন , অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর চোট কার্তিক আরিয়ানেরমাহি জানান, দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যবসা করার পরিকল্পনা করছিলেন। দুটি ভিন্ন ব্যবসা নিয়ে এগোচ্ছেন তিনি। এর মধ্যে প্রথমটি হিসেবে গাড়ির ব্যবসার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন। শিগগিরই দ্বিতীয় ব্যবসার খবরও প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।গত দুই বছর ধরে অভিনয়ে তুলনামূলক কম সময় দিচ্ছেন সামিরা খান মাহি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল কাজ করছেন। বেছে বেছে অভিনয়ের পাশাপাশি বিকল্প কর্মক্ষেত্র তৈরির পরিকল্পনা থেকেই ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি।তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না মাহি। সম্প্রতি দুটি মিনি সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত