প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১১ প্রকল্প
সংবাদ দিগন্ত ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের সভা শুরু হয়েছে।বুধবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়।সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। অনুমোদনের জন্য একনেকের বৈঠকে মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।সভায় এসব প্রকল্পের সম্ভাব্য ব্যয়, বাস্তবায়ন পরিকল্পনা, অর্থায়নের উৎস এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে এর প্রভাবসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হবে।আরও পড়ুন, কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৯; ৮ জনই বাংলাদেশিপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নিচ্ছেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ একনেকের সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।সভা শেষে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত