প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
পাঁচবিবিতে তরুণীর রহস্যজনক মৃত্যু, উদ্ধার মরদেহ
মোঃ মাসুম রেজা ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে পূর্ণিমা বেগম (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত পূর্ণিমা বেগম কাঁচনা গ্রামের মো. কাসেম আলীর মেয়ে।স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে পূর্ণিমার সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর তিনি নিজ কক্ষে চলে যান। আরও পড়ুন, মাদকের টাকার জন্য মা-বাবাকে পিটিয়ে ঘরছাড়া করা সেই যুবক গ্রেপ্তারপর দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং পরে তাকে মৃত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত