প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা
সংবাদ দিগন্ত ||
জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে স্থাপন করা হয়েছে কালেমা তাইয়্যেবা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।আরও পড়ুন, ২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভাএদিকে জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতেও নতুন সংযোজনের কথা জানিয়েছে বিএনপি।দলটির পোস্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে।সংসদে এমন ধর্মীয় বাণী ও মূলনীতি সংযোজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।বিএনপির পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের অভ্যন্তরে এবং প্রবেশপথে এসব সংযোজন প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনার ভিত্তিতেই করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত