প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস
সংবাদ দিগন্ত ||
নগরীর কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে পৃথক পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস।মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি জানিয়েছে, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।তিনি বলেন,আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।বিআরটিসি জানিয়েছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সার্ভিস পরিচালনা করা হবে।এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু হলেও নানা কারণে তা নিয়মিত পরিচালিত হয়নি। এবার নতুন উদ্যোগে পিংক বাস সার্ভিস চালু হওয়ায় নগরীর নারী যাত্রীদের গণপরিবহন সুবিধা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত