প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, পানির নিচে চট্টগ্রাম
সংবাদ দিগন্ত ||
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।সোমবার বৃষ্টির কারণে নগরের কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। কোথাও কোথাও সড়ক তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। জলাবদ্ধ সড়কে যানবাহন চলাচলেও তৈরি হয় ধীরগতি।বৃষ্টির পানিতে সড়ক ও আশপাশের এলাকা ডুবে যাওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের পড়তে হয় দুর্ভোগে। অনেককে পানি মাড়িয়েই গন্তব্যে যেতে দেখা যায়।আরও পড়ুন, বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের প্রতিবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটকআবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাব এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামেও এর প্রভাব পড়েছে।নগরবাসীর অভিযোগ, সামান্য ভারি বৃষ্টি হলেই চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বৃষ্টির পর দ্রুত পানি না নামায় দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হয়।সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও বৃষ্টির সময় নগরের কিছু এলাকায় এখনো পানি জমছে।এদিকে বৃষ্টির কারণে নগরবাসীকে প্রয়োজন ছাড়া জলাবদ্ধ সড়কে চলাচল না করার এবং সতর্কতার সঙ্গে যানবাহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত