প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের প্রতিবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটক
সংবাদ দিগন্ত ||
লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক অপর দুজন হলেন নেতা মির্জা সুমন ও রাকিব।পুলিশ জানায়, রোববার সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে এসব দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের অনুমতি না থাকায় কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়।আরও পড়ুন, যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভহবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় অনুমতি দেওয়া হয়নি। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে কয়েকজন সেখানে জড়ো হলে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়।তবে কর্মসূচির ঘোষণার পরও কোর্ট মসজিদ এলাকায় মাহদীসহ আটক তিনজন ছাড়া আন্দোলনকারীদের তেমন উপস্থিতি দেখা যায়নি বলে জানা গেছে।আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ প্রক্রিয়া চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত