প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে। তবে মানুষের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন।আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশনার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।আরও পড়ুন. সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে রেজিস্ট্রেশন নয় অটোরিকশারআল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি অনুমাননির্ভর। তাই অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে সরকার আমলে নিচ্ছে না।এদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস মজুত রাখার ব্যবস্থা করার চেষ্টা চলছে।স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা দেশের অভ্যন্তরীণ উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত