প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুলের ৪ দিনের রিমান্ড
সংবাদ দিগন্ত ||
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকা হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৬ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল মিয়াকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।আরও পড়ুন, সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা : ১৫ জনের নামে মামলাপুলিশ জানিয়েছে, রিমান্ডে হত্যাকাণ্ডের কারণ, ঘটনার পেছনে অন্য কারও সম্পৃক্ততা এবং নিহতদের সঙ্গে বাবুল মিয়ার সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখা হবে।এর আগে গত বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের গৃহকর্মী তাহমিনার (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।ঘটনার দিন বিকেল ৩টার দিকে রায়নগর রাজবাড়ি এলাকার প্রয়াত নূর মিয়ার ছেলে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত