প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা : ১৫ জনের নামে মামলা
সংবাদ দিগন্ত ||
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।রোববার রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। তবে বাদীর দাবি, অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের চার থেকে পাঁচজন, এনসিপির ছয় থেকে সাতজন এবং শিবিরের দুই থেকে তিনজন রয়েছেন।শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে এমপি শারীরিকভাবে আহত না হলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।আরও পড়ুন, ‘গণভোটের দোহাই দিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে চায়’: এমপি খোকন তালুকদারপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে আয়োজিত একটি মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এমপির গাড়িতে হামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।ঘটনার পর এমপির সঙ্গে থাকা এক ব্যক্তির ফেসবুক লাইভে হামলার জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেলা জামায়াত। দলটির সেক্রেটারি জাহিদুল ইসলাম দাবি করেন, হামলার সময় জামায়াত নেতাকর্মীরা অন্য কর্মসূচিতে ছিলেন।এদিকে হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত