প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
গঙ্গাচড়ায় 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
আবদুস সালাম ||
"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্ভবা ও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।আরও পড়ুন, খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালনউপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার পরিচালনায় আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবী, খামারি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। র্যালি শেষে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং মা মাছ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত