প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
সংবাদ দিগন্ত ||
খুলনার রূপসায় জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। বিশেষ করে গলা ও পায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।হামলার পর গুরুতর আহত অবস্থায় জয় ঢালি পড়ে থাকলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।আরও পড়ুন, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ৪ বাংলাদেশি আটকতবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যাবে।এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত