প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
নেপালের শুটিংয়ে অপু বিশ্বাস
সংবাদ দিগন্ত ||
দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও সিনেমার শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন সিনেমা ‘শিকার’-এর কাজ নিয়ে বর্তমানে নেপালে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুর্তজা পলাশ।কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে। প্রায় এক মাস ধরে চলবে দৃশ্যধারণ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।আরও পড়ুন, প্রভার পোস্টে আলোড়ননিজের নতুন সিনেমা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটিতে আমার অভিনয়ের জায়গা আছে। নির্মাতার কাছে গল্প শুনেই রাজি হয়ে গেছি। নতুন একজন নায়কের সঙ্গে কাজ করছি, বিষয়টি আমাকে বেশ উচ্ছ্বসিত করছে। আশা করি, গল্পটি দর্শকদের ভালো লাগবে।’উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পর অপু বিশ্বাস সাইমন সাদিক, নিরব, জয় চৌধুরী, আদর আজাদ ও সজলসহ একাধিক নায়কের সঙ্গে কাজ করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্র্যাপ’ ২০২৪ সালে মুক্তি পায়।এদিকে ‘শিকার’-এর পাশাপাশি অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও দুটি সিনেমা— ‘দুর্বার’ ও ‘সিক্রেট’। ‘দুর্বার’-এ তার বিপরীতে রয়েছেন সজল, আর ‘সিক্রেট’-এ দেখা যাবে আদর আজাদের সঙ্গে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত