প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
সাঈদীর মৃত্যুবার্ষিকীতে ডা. শফিকুর রহমান: ‘তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন’
সংবাদ দিগন্ত ||
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার দেওয়া ওই বিবৃতিতে তিনি সাঈদীকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন এবং মানুষের হৃদয়ে বেঁচে থাকা একজন ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে আল্লামা সাঈদী দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের দাওয়াত নিয়ে কাজ করেছেন। তিনি দাবি করেন, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাঈদীর কার্যক্রম বিস্তৃত ছিল।আরও পড়ুন, যেকোনো মুহূর্তে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত দিলেন সভাপতিবিবৃতিতে তিনি আরও বলেন, আল্লামা সাঈদী সংসদ সদস্য হিসেবে ধর্মীয় মূল্যবোধ, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে কথা বলেছেন।ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে সাঈদীর ওপর নির্যাতনের অভিযোগও উল্লেখ করেন এবং বলেন, তার প্রতি মানুষের ভালোবাসা সময়ের সঙ্গে মুছে যায়নি।এদিকে সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামায়াতের বিভিন্ন পর্যায়ে স্মরণ ও দোয়া কর্মসূচি পালনের তথ্যও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত